প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-১০-২০ ১৬:০৩:৩৬ || আপডেট: ২০১৯-১০-২০ ১৬:০৩:৪৪
প্রদীপ শীল, রাউজানঃ
রাউজানে গুন্নু মিয়া (৫৬) নামে এক ব্যাক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহনন করেছে। ১৯ অক্টোবর দিবাগত রাতে এই ঘটনা ঘটে গহিরা ইউনিয়নের দলই নগর ৯ নং ওয়ার্ডে নূর ইসলামের বাড়ীতে। স্থানীয় লোকজন জানান গুন্নু মিয়া দীর্ঘ দিন প্রবাসে ছিল। তার দ্বিতীয় স্ত্রী জেসমিন আক্তার জানান, রাতে কোন এক সময় তার অঘোচর ঘর থেকে বের হয়ে ঘরের উত্তর পাশে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
তিনি বলেন, ২০ অক্টোবর সকালে ঘুম থেকে উঠে ঝুলন্ত লাশ দেখ সৌচিৎকার করলে বাড়ির লোকজন এসে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। গুন্নু মিয়ার আত্মীয় স্বজন জানিয়েছেন, সেই প্রবাস থেকে ফিরে পারিবারিক কলহে জড়িয়ে প্রথম স্ত্রীকে তালাক দেয়। প্রথম স্ত্রীর গর্ভে দুই পুত্র সন্তান ও তিন কন্যা রয়েছে। তিন কন্যা বিয়ে দিয়েছে বিভিন্ন স্থানে। এক পুত্র বিদেশে থাকে। আর এক পুত্র মাদ্রাসায় লেখা পড়া করে। তালাকপ্রাপ্ত স্ত্রী বর্তমানে শ্বশুড় বাড়িতে থাকে।
গুন্নু মিয়া গত দুই বছর আগে দ্বিতীয় বিবাহ করেন হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া এলাকা থেকে। দ্বিতীয় সংসারে কোন সন্তান নেই। দ্বিতীয় স্ত্রীর দাবি তার স্বামীর সাথে ভাইদের মধ্যে জায়গা জমির বিরোধ ছিল। বিরোধের জের ধরে আত্মহত্যা করেছে গুন্নু। গুন্নুর ভাই দুদু মিয়ার দাবি দ্বিতীয় স্ত্রীর জ্বালায় অতিষ্ঠ হয়ে গুন্নু আত্মহননের পথ বেঁচে নিয়েছে।
বড় বউয়ের গর্ভের দ্বিতীয় সন্তান মিজানুর রহমান জানান, বাবা আমাদের সাথে দেখা করতেন না। কোন প্রকার ভরণ পোষণও দিতেন না। বাবার মৃত্যুর সংবাদ পেয়ে মা’সহ দেখতে এসেছি।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ জানিয়েছেন প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে গুন্নু মিয়া আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতে পাঠিয়েছি ছিল। আত্মহনন কারী গুন্নু মিয়া ঔ এলাকার লক্ষি মিয়া ছোট সন্তান।