মোঃ জয়নাল আবেদীন টুক্কু
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-১০-২১ ১৮:৪২:৪০ || আপডেট: ২০১৯-১০-২১ ১৮:৪২:৪৯
মোঃ জয়নাল আবেদীন টুক্কু:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি।
এতে প্রধান অতিথির বক্তব্যেচ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মোঃ শফিউল্লাহ বলেন,উপজেলার মানুষ যেন নিরাপত্তাহীনতা বোধ না করে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। বর্তমান সময়ে সমাজিক যোগাযোগ মাধ্যমে যে কোন ধরনের গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক অনুভূতিতে আঘাত হানা থেকে বিরত থাকতে সর্বসাধারণের প্রতি অনুরোধ জানান।
সাভাপতির বক্তব্যে ইউএনও বলেন, অপরাধ দমনে সবসময় সতর্ক থাকতে হবে এবং নাইক্ষ্যংছড়ির মাটি থেকে মাদক,সন্ত্রাসসহ সব ধরনের অপরাধ নির্মূল করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।
এতে বিশেষ অতিথি বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান মংহ্লাওয়াই মার্মা, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, হাজী এম এ কালাম সরকারি কলেজের অধ্যক্ষ ও আ. ম. রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী তোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ ইমরান, বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম,দৌছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ হাবিব উল্লাহ, সোনাইছড়ি ইউপি চচেয়ারম্যান ববাহন মার্মা, উপজেলা আনসার বিডিপি কর্মকর্তা মোছাম্মদ তাহেরা বেগম, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক( ভাঃ) জাহাঙ্গীর আলম কাজল, দপ্তর ও প্রচার সম্পাদক জয়নাল আবদীন টুক্কুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার লোকজনসহ অনেকে।