চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

রাঙ্গুনিয়ায় আলাদা থানা হচ্ছে

প্রকাশ: ২০১৯-১০-২১ ১৯:৩৯:৪১ || আপডেট: ২০১৯-১০-২১ ১৯:৩৯:৪৭

আববাস হোসাইন আফতাব, রাঙ্গুনিয়া :
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানা নামে আলাদা নতুন থানা হচ্ছে। আজ সোমবার (২১ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দিয়েছে। নিকার বৈঠকে রাঙ্গুনিয়াসহ দেশের বিভিন্ন স্থানে সাতটি থানা স্থাপন করতে অনুমোদন দেয়া হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। ব্রিফিংয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়াকে বিভক্ত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় উন্নীত করার প্রস্তাব অনুমোদিত হয়েছে।’ রাঙ্গুনিয়া থানা সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শক মাহাবুব মিল্কি বলেন, “ রাঙ্গুনিয়ায় নতুন থানা স্থাপনের জন্য নিকার সভায় অনুমোদনের বিষয়টি শুনেছি। ”
রাঙ্গুনিয়ার সংসদ সদস্য ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ’র ব্যক্তিগত কর্মকর্তা এমরুল করিম বলেন, “ রাঙ্গুনিয়ার চার ইউনিয়নকে নিয়ে দুই বছর আগে আলাদা থানা গঠনের উদ্যোগ নেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ মহোদয়।

প্রশাসনিক প্রক্রিয়া শেষে নিকার সভায় থানা স্থাপনের জন্য অনুমোদন দেয়া হয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *