admin
প্রকাশ: ২০১৯-১০-২২ ০০:৩৪:০৮ || আপডেট: ২০১৯-১০-২২ ০০:৩৪:১৫
নিউজ ডেস্ক :
চকরিয়ার দুই তামাক ব্যবসায়ি ঢাকায় নিখোঁজ হয়েছেন। রবিবার সকাল ১০টা ৪৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে বিমানযোগে ঢাকা গিয়ে নিখোঁজ হন দুই ব্যবসায়ি।
নিখোঁজ ব্যবসায়ি শাহ আলম (৫০) উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের বাসিন্দা মৃত বদিউজ্জামানের পুত্র ও রশিদ আহমদ (৫৫) লক্ষ্যার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মাঝেরপাড়া মৃত আবদুর রহমানের পুত্র এবং লক্ষ্যারচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য। দুইজনই যৌথভাবে তামাক ব্যবসা করেন।
সুরাজপুর-মানিক ইউপি চেয়ারম্যান আজিমুল হক জানান, গত রবিবার সকালে ব্যবসায়িক কাজে চকরিয়া থেকে কক্সবাজার বিমানযোগে ঢাকায় যান। ঢাকা বিমানবন্দর থেকে বের হওয়ার পর তাদের মোবাইল বন্ধ হয়ে যায়। খোঁজ পাওয়া যাচ্ছে না কোথাও। এ ঘটনায় নাঈমুল ইসলাম নামের অপর এক ব্যবসায়ি ঢাকা বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছেন। এদিকে দুই ব্যবসায়ী নিখোঁজের খবরে তাদের পরিবারে চলছে আহাজারি।
ইউপি চেয়ারম্যান আজিমুল হক আরও বলেন, তারা দুইজনই তামাক ব্যবসায়ী। ঢাকার জামিল গ্রুপ নামের একটি কোম্পানির কাছে তামাক দিতেন।
ওই কোম্পানির কাছ থেকে তারা তামাকের টাকা আনতে গিয়েছিলেন। নিখোঁজের ৩২ ঘন্টা পার হলেও উদ্ধার হয়নি দুই ব্যবসায়ী। তাদের উদ্ধারের জন্য পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে।