চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

ভোলার ঘটনায় আইন শৃঙ্খলা যাতে বিঘ্ন না হয় : রাঙ্গুনিয়ায় আইন শৃঙলা সভায় ইউএনও

প্রকাশ: ২০১৯-১০-২২ ২০:২৭:০৩ || আপডেট: ২০১৯-১০-২২ ২০:৩০:২২

নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
“ সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য বাংলাদেশ বিরল দৃষ্টান্ত। সম্প্রীতি নষ্ট করতে একটি মহল গুজব ও অপপ্রচার করছে। রাঙ্গুনিয়ায় ভোলার ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্ঠা হয়েছে। এলাকায় যাতে আইন শৃঙলা বিঘ্ন না হয় পুলিশ বাহিনী, স্থানীয় জনপ্রতিনিধিসহ সবাইকে সতর্ক থাকতে হবে।

গতকাল মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইন শৃঙলা সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান একথা বলেন। এসময় বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান চৌধুরী, পৌরসভা আ.লীগ সভাপতি আসলাম খাঁন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খায়রুল বশর, ইউপি চেয়ারম্যান ইদ্রিচ আজগর, আবদুল কাইয়ুম তালুকদার, নজরুল ইসলাম তালুকদার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *