admin
প্রকাশ: ২০১৯-১০-২২ ২০:২৩:২৭ || আপডেট: ২০১৯-১০-২২ ২০:২৩:৩৪
নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়ায় এক নারীকে ছুরিকাঘাতের অভিযোগে এক তরুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম মিকু বড়ুয়া (৩২)। বাড়ি রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড, সৈয়দবাড়ী গ্রামে। আহত তরুনী হাছিনা বেগম (৩৫) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (২১ অক্টোবর) রাতে এই ঘটনা ঘটে। উপজেলার হোছনাবাদ ইউনিয়নের নিচিন্তাপুর গ্রামের বাসিন্দা হাছিনার ছোট ভাই জাহাঙ্গীর হোসেন ওই তরুনের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় মামলা করেছেন। বুধবার সকালে আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, মঙ্গলবার রাত ৯ টার দিকে হাছিনা বেগম রোয়াজার হাট বাজারে আসলে মিকু বড়–য়া’র সাথে দেখা হয়। তাঁরা দুজনে পূর্ব পরিচিত । দুজনের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে মিকু হাছিনাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন মিকুকে আটক করে থানায় খবর দেয়। এসময় ছুরিকাঘাতে আহত হাছিনা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাসির উদ্দিন বলেন, “ হাছিনা নামের ওই নারীর পিঠে ও কোমড়ের উপরে ছুৃরির আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরনের কারনে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও রাঙ্গুনিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) মো. ইসমাঈল হোসেন বলেন, ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত মিকু বড়–য়াকে আটকে রেখে থানায় খবর দেন। ওই তরুনের বিরুদ্ধে অবৈধ অস্ত্র আইনে দুটি ও হত্যা চেষ্ঠার একটি মামলা ছিল। ছুরিকাঘাতের ঘটনায় তাঁর বিরুদ্ধে আরো একটি মামলা হয়েছে।