চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ আটক-১

প্রকাশ: ২০১৯-১০-২৩ ২০:৫০:৪৬ || আপডেট: ২০১৯-১০-২৩ ২০:৫১:৪৭

আব্দুল্লাহ মনির, টেকনাফ:
টেকনাফে টেকনাফে র‌্যাব-১৫ সদস্যরা একটি অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক করছে।

জানা যায়,২৩ অক্টোবর (বুধবার) ভোর সোয়া ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, (সিপিসি-১) টেকনাফ ক্যাম্প ষ্টেশনের সদস্যরা অভিযান চালিয়ে নতুন পল্লান পাড়ায় মোঃ হোছনের বসত-ঘর তল্লাশী করে ২০ হাজার ইয়াবাসহ শাহপরীর দ্বীপ কোনার পাড়ার মোঃ হোছনের পুত্র ইয়াকুব (৩০) কে আটক করে র‍্যাব।

অভিযানের সত্যতা নিশ্চিত করে র‍্যাব-১৫ টেকনাফ শাখার দায়িত্বরত কর্মকর্তা লে.শাহেদ মির্জা মাহতাব জানান, মাদকসহ আটক ইয়াকুব চলতি বছরের ১৬ ফেব্রুয়ারী ১০২ আত্নসমর্পণকারী ইয়াবা (৬৪নং)ইয়াবা গডফাদার মোঃ ছিদ্দিকের সহযোগী।আটক মাদক ব্যাবসায়ী ইয়াকুবের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *