চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

admin

টেকনাফে র‍্যাবের হাতে ইয়াবাসহ আটক-২

প্রকাশ: ২০১৯-১০-২৪ ২০:৪৯:৩০ || আপডেট: ২০১৯-১০-২৪ ২০:৪৯:৩৮


আব্দুল্লাহ মনির,টেকনাফ :

টেকনাফে মাদক পাচার প্রতিরোধে অগ্রনী ভুমিকা পালন করে যাচ্ছে কক্সবাজার র‍্যাব-১৫ টেকনাফ শাখার দায়িত্বরত সদস্যরা। তবে মাদক বিরোধী চলমান অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন র‍্যাব।

জানা যায়, ২৪ অক্টোবর ইয়াবা ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের তথ্য ভিত্তিতে বিকাল ৩টার দিকে র‍্যাব-১৫ টেকনাফ শাখার দায়িত্বরত কর্মকর্তা লেঃ শাহেদ মির্জা মাহতাবের নেতৃত্বে র‍্যাব সদস্যদের একটি দল হ্নীলা দক্ষিন আলীখালী এলাকায় একটি অভিযান চালিয়ে ৩ হাজার ৭ শত পিস ইয়াবাসহ ২ মাদক পাচারকারীকে আটক করে।

আটককৃত মাদক কারবারীরা হচ্ছে, হ্নীলা ইউনিয়ন দক্ষিন আলীখালি এলাকার মৃত আইয়ুব আলীর পুত্র আব্দুল খালেক(২৮),চট্রগ্রাম পটিয়া শীলপাড়া এলাকার নজির আহামেদ পুত্র জিয়াউর রহমান(২১)।

অভিযানের সত্যতা নিশ্চিত করে র‍্যাব-১৫ টেকনাফ শাখার ইনচার্জ লেঃ শাহেদ মির্জা মাহতাব জানান, টেকনাফ উপজেলার আনাছে কানাচে লুকিয়ে থাকা অনেক মাদক কারবারী বিভিন্ন কৌশল অবলম্বন করে ইয়াবা পাচার অব্যাহত রেখেছে। সেই সমস্ত মাদক কারবারীদের আইনের আওয়তাই নিয়ে আসতে আমাদের র‍্যাব সদস্যদের চলমান এই অভিযান অব্যাহত আছে এবং থাকবে।

তিনি আরো জানান, আটক দুই মাদক ব্যবসায়ীকে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *