চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

খালেদ হোসেন টাপু রামু(কক্সবাজার) প্রতিনিধি

রামুতে নৌকা বাইচের ফাইনাল : চ্যাম্পয়িন নোনাছড়ি ভাই ভাই কমিটি

প্রকাশ: ২০১৯-১০-২৪ ২২:৫৫:৫৮ || আপডেট: ২০১৯-১০-২৪ ২২:৫৬:০৫

খালেদ হোসেন টাপু,রামু :
রামুতে সম্পন্ন হয়েছে গ্রামবাংলার ক্রীড়া ঐতিহ্য কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতা। তিনদিন ব্যাপী এ খেলার শেষদিনে বৃহস্পতিবার (২৪ শে অক্টোবর) রামু বাঁকখালী নদীর ফতেখাঁরকুল অফিসের চর আতিক্কাবিবির ঘাট পয়েন্টে অনুষ্ঠিত নৌকা বাইচের ফাইনাল খেলায় দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রামুর বাঁকখালীর দু’পাড় গ্রামীণ মানুষের মিলনমেলায় পরিণত হয়।

ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে জোয়ারিয়ানালা পশ্চিম নোনাছড়ি ভাই ভাই সমিতি। রানার্সআপ হয়েছে নতুন বাহিনী তালেব মেম্বার নোনাছড়ি এবং তৃতীয় হয়েছে ইয়ং টাইগার স্পোর্টিং ক্লাব শ্রীমুরা।
৩ দিনব্যাপী এ প্রতিযোগীতায় জেলার বিভিন্ন অঞ্চলের ২৬ নৌকা বাইচ দল অংশ গ্রহণ করনে এবং ফাইনাল খেলায় ৫৯ পাড়ি খেলা অনুষ্ঠিত হয়।

রামু কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগীতা পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফরিদুল আলমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল এমপি। এসময় তিনি বলেন, আমাদের সরকার সব সময়ই লোকজ সংস্কৃতির পৃষ্ঠ-পোষক। যুগ যুগ ধরে রামুতে আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা বিদ্যমান রয়েছে। এ খেলা উপভোগ করতে আসে রামুসহ জেলার বিভিন্ন এলাকার বিনোদন পিপাসু হাজার হাজার মানুষ। আগামীতে যাতে এ প্রতিযোগিতা আরও ভালোভাবে করা যায়, সে প্রচেষ্টা আমাদের থাকবে।

বিশেষ অতিথি ছিলেন, ৩০ বিজিবি’র সহকারি পরিচালক মাসুদ রানা, রামু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল খায়ের, ওসি (তদন্ত) মিজানুর রহমান, চাকমারকুল ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান, গর্জনিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো, জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স, রশিদ নগর ইউপি চেয়ারম্যান শাহ আলম, দক্ষিণ মিঠাছড়ি ইউপি চেয়ারম্যান ইউনুচ ভূট্টো, জেলা পরিষদ সদস্য নুরুল হক, ক্রীড়া সংগঠনক গিয়াস উদ্দিন কোম্পানী, কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ, আওয়ামীলীগ নেতা ব্যববসায়ী মীর কাশেম হেলালী, নুরুল আলম কোম্পানী, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়–য়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, রামু উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি আনছারুল হক ভূট্টো, সাধারণ সম্পাদক সাংবাদিক খালেদ হোসেন টাপু, স্বেচ্ছাসেবকলীগ নেতা আজিজুল হক আজিজ, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি ইয়াছিন প্রমুখ।

নৌকা খেলায় জাজেস- রেডির- গো ঘোষকের দায়িত্ব পালন করেন, কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক, ইউপি সদস্য আবুল বশরসহ তানভীর ও গোপাল নাথ।

খেলায় সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন, কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতা পরিচালনা পরিষদের নেতা সোনালী অতীত ফুটবল ক্লাবের সাবেক সভাপতি ছিদ্দিক আহমদ, আমান উল্লাহ সওদাগর, হাজি মহি উদ্দিন, মাস্টার আবদুর রহিম, আসাদ উল্লাহ, সাইফুল ইসলাম সাবেক মেম্বার, জাফর আলম মেম্বার, নুর আহমদ মেম্বার, সন্তোষ বড়–য়া মেম্বার, মোর্শেদুল আলম মেম্বার, লিটন বড়–য়া মেম্বার, মোবারক হোসেন মেম্বার, রোকন উদ্দিন মেম্বার, কামাল উদ্দিন মেম্বার, রাসেদা খানম মেম্বার, সাবেকুনাহার মেম্বার, নুর নাহার মেম্বার, রমজান আলী বদু, আলহাজ¦ রফিক, আবু তাহের, আজিজুল হক, সুলতান আহমদ ড্রাইভার, আবদুল হক ও ফরিদুল আলম ড্রাইভার প্রমূখ। পুরস্কার বিতরনী অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতা পরিচালনা পরিষদের সদস্য ও রেফারী ওমর ফারুক মাসুম।

তাছাড়া বাঁকখালীর চরে নির্মিত পুরস্কার বিতরণী মঞ্চ থেকে শ্রেষ্ঠ বেত ধারক হিসেবে চাকমারকুল কলঘর বাজার এর মো. এরশাদ, শ্রেষ্ঠ মাঝি হিসেবে নতুন বাহিনী তালেব মেম্বার নোনাছড়ির আলী আকবর, সুশৃঙ্খল দল হিসেবে চকরিয়ার আশরাফুজ্জামান মাঝিকে পুরস্কৃত করা হয়।

রামু কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতা পরিচালনা পরিষদের সভাপতি চেয়ারম্যান ফরিদুল আলম জানান, প্রায় লক্ষাধিক লোক এখানে এই নৌকা বাইচ দেখতে আসে। আমরা চেষ্টা করবো আগামীতে আরও ভালো করার।

এবারের ফাইনাল খেলায় ৫৯ পাড়ি খেলা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় কক্সবাজার সদর, চকরিয়া ও রামু উপজেলার মোট ২৬টি নৌকা অংশ নেয়। তিনি আরো জানান, তিনব্যাপী নৌকা বাইচ প্রতিয়োগীতা সুষ্টুভাবে সম্পন্ন হওয়ায় রামু থানাসহ জেলা ও রামু উপজেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *