চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

নাইক্ষ্যংছড়িতে ২০হাজার পিছ ইয়াবাসহ ১ পাচারকারী আটক

প্রকাশ: ২০১৯-১০-২৫ ২১:৫১:৩৭ || আপডেট: ২০১৯-১০-২৫ ২১:৫১:৪৪

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি( বান্দরবান) :
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০হাজার পিছ ইয়াবাসহ এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর ) রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ছৈয়দ করিমকে ইয়াবা সহ আটক করা হয়। সে উখিয়া এলাকার মোক্তার আহমদের ছেলে।

নাইক্ষ্যংছড়ির থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন এ প্রতিবেদকে জানান,লামা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার রেজাওয়ান ইসলামের নির্দেশ বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঘুমধুম ইউনিয়নের ফাত্রাঝিরি জয়নালের খামার বাড়ির সামনে রেজু আমতলী এলাকা থেকে ঘুমধুম পুলিশ ফাড়ির আইসি ইমন ও এসআই এনামুল হকসহ পুলিশের একটি দল বিশেষ অভিযান চলা কালে ছৈয়দ করিমের নিজস্ব টমটম গাড়িতে গোবরের বস্তার ভিতরে প্যাকেট মোড়ানো অবস্হায় ২০হাজার পিস ইয়াবাসহ হাতে নাতে তাকে আটক করতে সক্ষম হন পু্লিশ।

আটক ছৈয়দ করিমের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে শুক্রুরবার সকালে আদালতে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *