চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

ইনডোর প্লে গ্রাউন্ডের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি

প্রকাশ: ২০১৯-১০-২৬ ২৩:৫৫:০৫ || আপডেট: ২০১৯-১০-২৬ ২৩:৫৫:৫৬

রাঙ্গুনিয়া প্রতিনিধি :

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, খেলাধুলার মাঠ দিন দিন কমে যাচ্ছে। মাঠ না থাকায় শিশুরা খেলতে পারছেনা। শিশুরা মোবাইল গেমসের প্রতি আসক্ত হয়ে পড়ছে। শিশুদের মাঠে খেলাধুলার জন্য উৎসাহিত করতে হবে। খেলাচ্ছলে শিশুদের নৈতিকতা ও মমত্ববোধ শেখাতে হবে। চান্দগাঁও এলাকায় ইনডোর গেমসের জন্য মাঠের ব্যবস্থা ও আধুনিক প্লে গ্রাউন্ড নির্মাণ সবার জন্য অনুকরণীয়।

শনিবার (২৬ অক্টোবর) রাতে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও চন্দ্রিমা আবাসিক এলাকায় প্লে গ্রাউন্ডের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বাবুনি স্পোর্টস এক্সপ্রেস”র উপদেষ্ঠা আবুল কাশেম”র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এনএসআই চট্টগ্রাম মেট্টোর পরিচালক মো . আলী, চসিক ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ,দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম, চট্টগ্রাম উত্তরজেলা মহিলা আ.লীগের সভাপতি দিলোয়ারা ইউসুফ, রাঙ্গুনিয়ার সরফভাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন খাঁন, সাবেক ইউপি চেয়ারম্যান লোকমানুল হক, ওমান বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, কুইক এনার্জি লিমিটেডের চেয়ারম্যান কায়সার আলী, রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সহসভাপতি মো. পারভেজ হোসেন, বাবুনি স্পোর্টস এক্সপ্রেসের উপদেষ্ঠা ও ওয়েল হোল্ডিংস লিমিটেডের পরিচালক (অর্থ) মো. ওসমান গনি, চেয়ারম্যান অপু চৌধুরী, চান্দগাঁও আবাসিক এ ব্লক আবাসিক কল্যান সমিতির সাধারণ সম্পাদক আবদুল মনসুর, ছাত্রলীগ নেতা জাকিরুল আজম চৌধুরী মুরাদ প্রমুখ।

১৮ লাখ টাকা ব্যয়ে ইনডোর প্লে গ্রাউন্ড নির্মাণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *