চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

নাইক্ষ্যংছড়িতে অপরাধ নির্মূলে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সযোগীতা করার আহ্বান

প্রকাশ: ২০১৯-১০-২৬ ২৩:৫১:১১ || আপডেট: ২০১৯-১০-২৬ ২৩:৫১:১৮

মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)

সারা দেশের ন্যায় নাইক্ষ্যংছড়িতেও কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় নাইক্ষ্যংছড়ি থানার সামনে থেকে শুরু করে র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে পুনরায় থানার সামনে এসে শেষ হয়।

পুলিশের সঙ্গে কাজ করি, জঙ্গি-মাদকমুক্ত সমাজ গড়ি’ এ শ্লোগানকে ধারণ করে ব্যানার ফেস্টুন নিয়ে কমিউনিটি পুলিশ সদস্য, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা র‌্যালিতে অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে থানার হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন,এলাকায় শান্তি প্রতিষ্ঠায় পুলিশ কাজ করে যাচ্ছে। পুলিশের পাশাপাশি সমাজে শান্তি প্রতিষ্ঠায় কমিনিটি পুলিশিং ফোরামের সদস্যদের সঠিক ভাবে কাজ করা ও মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ ও অপরাধ নির্মূলে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সযোগীতা করার আহ্বান জানান।

কমিনিউটি পুলিশিং সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। যার মাধ্যমে বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তিত করতে তাদেরকে এক সাথে কাজ করতে হবে। এ জন্য সমাজ থেকে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, বাল্যবিবাহ, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আব্দুল সক্তারের সঞ্চালনায়
থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি। বিশেষ অতিথি ছিলেন ওসি (তদন্ত) কানু চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যন ও উপজেলা আওয়ামীলীগের
সহ-সভাপতি তসলিম ইকবাল চৌধরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান,সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যন নুরুল আবছার,উপজেলা কমিনিটি পুলিশিং সভাপতি তারেক রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্নসাধারণ সম্পাদক ডাঃ সিরাজুল হক, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভাঃ) জাহাঙ্গীর আলম কাজল,উপজেলা ছাত্রলীগের সভাপতি বদুরুল্লাহ, সাধার সম্পাদক রেজাউল, কলেজ ছাত্র লীগের সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম মুমুসহ পাচঁ ইউনিয়নের ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির নের্তৃবৃন্দরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্হিত ছিলেন।

এদিকে থানা পুলিশের আয়োজনে বিকালে নাইক্ষ্যংছড়ি সরকারি ছালেহ আহামদ উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *