চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

খলিল চৌধুরী সৌদি আরব প্রতিনিধি

প্রেরিত রেমিটেন্সের ব্যাংকিং চ্যানেলে প্রতি লক্ষে প্রবাসীরা পাবে দু’হাজার টাকা

প্রকাশ: ২০১৯-১০-২৬ ২৩:৪০:৫৭ || আপডেট: ২০১৯-১০-২৬ ২৩:৪১:০৩

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি :

বৈধভাবে প্রেরিত রেমিটেন্সের বিপরীতে শতকরা দুই টাকা হারে প্রনোদনা দেয়া শুরু হয়েছে। আপনি এখন ব্যাংকিং চ্যানেলে একলক্ষ টাকা দেশে পাঠালে বাংলাদেশে আপনার বেনিফিসিয়ারী একলক্ষ দুই হাজার টাকা পাচ্ছেন। এতে একদিকে যেমনি বৈধপথে রেমিটেন্স প্রেরণে প্রবাসী বাংলাদেশীরা উৎসাহিত হচ্ছে তেমনি অন্যদিকে রেমিটেন্স পাঠানোর জন্য প্রদেয় সার্ভিস চার্জের ক্ষতি প্রবাসী ভাইয়েরা পুষিয়ে নিতে পারছেন।

প্রবাসী বাংলাদেশীদের কাছে দেয়া মাননীয় প্রধানমন্ত্রীর আরেকটি প্রতিশ্রুতি তিনি কার্যকর করলেন। এর মাধ্যমে আমাদের দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও সমৃদ্ধ হবে। উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার পথে আমরা আরো কিছুদূর এগিয়ে যাব ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *