প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-১০-২৮ ২০:৪৬:৪২ || আপডেট: ২০১৯-১০-২৮ ২০:৪৬:৪৯
প্রদীপ শীল, রাউজানঃ
মাদক সন্ত্রাসের বিরুদ্ধবাদ করায় পূর্ব গুজরা ইউনিয়নের পশ্চিম আধাঁরমানিক গ্রামের একটি সংঘবদ্ধ চক্র গন-মাধ্যমে নানা অপপ্রচার চালাছে বলে অভিযোগ করেছেন স্থানীয় উজ্জ্বল বড়ুয়া নামে ইউপি সদস্য। তিনি জানান, সত্যপ্রিয় বড়ুয়া, সজল বড়ুয়া, বিশাখা বড়ুয়া, প্রেমানন্দ বড়ুয়া ও মৃদুল বড়ুয়া এলাকার চিহ্নত মাদক ব্যবসায়ী।
রাউজানে মাননীয় সাংসদ মাদক নির্মূলে জিরো ট্রলার ঘোষনা করছে। থানা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত প্রচেষ্টায় এলাকায় কাজ করছে। এমন অবস্থায় মাদক ব্যবসার সাথে জড়িত অনেকেই গা ডাকা দিয়েছে। পুলিশের কাছে ধরাশয়ী হয়ে অনেকেই বর্তমানে হাজতে রয়েছে। তিনি বলেন সম্প্রতি সত্যপ্রিয় বড়ুয়া, সজল বড়ুয়া, বিশাখা বড়ুয়া, প্রেমানন্দ বড়ুয়া ও মৃদুল বড়ুয়া নামে মাদক চক্রটি চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদিক সম্মেলন করে শান্তির জনপদ রাউজানকে নিয়ে বিরূপ মন্তব্য করেছে। তারা রাউজানের পশ্চিম আধাঁর মানিক গ্রামকে টর্চারসেল বলে উল্লেখ করেছে। যাহা রাউজানের একজন সাধারণ মানুষ হিসাবে আমার দৃষ্টিগোচর হয়েছে।
তিনি বলেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী উপজেলার প্রতিটি গ্রামকে শান্তি ও সমৃদ্ধির নব দিগন্তের সূচনা করেছে। এখানে পশ্চিম আধাঁর মানিক গ্রামকে টর্চারসেল বলে এলাকার মানুষের চরিত্র হরণ করা হয়েছে। তিনি বলেন, যেকোনো সমস্যা সমাধানে রাউজানের সাংসদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিরা সবসময় সচেষ্ট। এখানে সন্ত্রাস, চাদাঁবাজ, মাদক ব্যবসার কোন স্থান নেই। তিনি অবিলম্বিত চিহ্নিত মাদক কারবারিদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।