চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

শংকর চৌধুরী খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

সন্ত্রাসবাদকে ‘না’ বলুন “চেতনায় বাঙালি সংস্কৃতি, উগ্রবাদ নয় সম্প্রীতি”

প্রকাশ: ২০১৯-১০-২৯ ২০:২১:৪৮ || আপডেট: ২০১৯-১০-২৯ ২০:২১:৫৬

শংকর চৌধুরী,খাগড়াছড়ি :

খাগড়াছড়িতে “উগ্রবাদ প্রতিরোধে সামাজিক সচেতনতা” শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে জেলা শহরের টাউন হলে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মান প্রকল্পের অর্থায়নে এবং খাগড়াছড়ি জেলা পুলিশের ব্যবস্থাপনায় আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি ডিজিএফআই ডেট কমান্ডার কর্ণেল মোঃ নাজিম উদ্দিন।

জিহাদ মানে অন্যজনকে হত্যা করা বা অন্যধর্মকে নিন্দা করা নয় উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে ডিজিএফআই কমান্ডার বলেন, আমরা সঠিকভাবে ধর্ম সম্পর্কে জানি না বলেই জিহাদের নামে অন্যজন ভুল ব্যাখ্যা দিয়ে থাকে। কমলমতি শিশুদের সঠিক পথে পরিচালিত করতে শিক্ষকদের ভূমিকা বেশি জরুরী। শিক্ষা গ্রহণের সময় বা পরে আর্থিক অভাবে অনেকেই বিপদগামী হয়। তায় গতানুগতিক শিক্ষার পাশাপাশি তাদের আর্থিক স্বচ্ছলতা আনতে কর্মমূখী শিক্ষার ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, উগ্রবাদ প্রতিরোধে সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ। মুক্তিযোদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক মূল্যবোধ লালন। দেশপ্রেম ও দেশাত্ববোধ জাগ্রত করা। পাঠ বহির্ভূত শিক্ষা যেমন: বই পড়া, গান, আবৃত্তি, বিতর্ক কিংবা খেলাধুলায় উৎসাহিত করা। সঠিক ও প্রায়োগিক ধর্মীয় শিক্ষা দেওয়া ও অন্য ধর্মকে শ্রদ্ধা করা। নৈতিকতা, মানবিকতা, সহনশীলতা ও সহাবস্থানের চর্চা করার মাধ্যমে সকল অপরাধমুলক কর্মকান্ড থেকে নতুন প্রজন্মকে দুরে রাখতে অভিভাবকদের আরো বেশি সচেতন হওয়ার আহবান জানান, কর্ণেল মোঃ নাজিম উদ্দিন।

খাগড়াছড়ি পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন, কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) ডিসি আব্দুল মান্নান।

সিটিটিসি’র ডিসি বলেন, যারা সরাসরি সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত হয়েছে তাদের বিরুদ্ধে কার্যক্রম চলমান আছে। সন্ত্রাসবাদ আপাতত নিয়ন্ত্রণে আছে। সন্ত্রাসবাদ একটি মতাদর্শিক বিষয়। সন্ত্রাসবাদ আদর্শকে কেন্দ্র করে মানুষের মনে বাসা বাঁধে। ফলে এটি শুধু জেল জরিমানা করে বা সরাসরি কাউন্টার করে দমন বা নির্মূল করা সম্ভব নয়। যে বীজটি মাথায় রোপিত হয়েছে, সেটি থেকে তাকে ফিরাতে সকলের সহযোগিতা প্রয়োজন। এসময় উগ্রবাদ, সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধসহ সেমিনারে অংশগ্রহণ কারিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

এতে, সিটিটিসি’র এডিসি জাহিদুল হক তালুকদার, মারিশ্যা বিজিবি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ মাহবুবুল ইসলাম, খাগড়াছড়ি সরকারি কলেজের প্রফেসর মো: ইলিয়াছ বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

দেশে যাতে উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না সে দিকে লক্ষ রেখে সন্ত্রাসবাদের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ অপরাধীদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার আহবান জানান বক্তারা। সেমিনারে বিভিন্ন সরকারি কলেজের শিক্ষক ও সামরিক-বেসামরিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *