চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

টেকনাফ ২ বিজিবি’র ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রকাশ: ২০১৯-১০-৩১ ১৭:২৬:২১ || আপডেট: ২০১৯-১০-৩১ ১৭:২৯:৪৮


আব্দুল্লাহ মনির,টেকনাফ :
কক্সবাজারের টেকনাফ ২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে ব্যাটালিয়নে এক অনুষ্ঠান ও প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।


বৃহস্পতিবার দুপুর দেড়টায় টেকনাফস্থ ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়কের বিশেষ দরবারে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মুহসীন আলম, এনডিসি, পিএসসি, কমান্ডার, প্যারা কমান্ডো ব্রিগেড।

টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি রামু সেক্টর সদর এর সেক্টর কমান্ডার কর্ণেল মঞ্জুরুল হাসান খান (বিজিবিএম), কক্সবাজার ডিজিএফআই পরিচালক কর্ণেল আবুজার আল জাহিদ, বিজিবির কক্সবাজার রিজিয়ন সদর পরিচালক (অপারেশন) লে. কর্ণেল সরকার মুস্তাফিজুর রহমান, ২ বিজিবির অপারেশন কর্মকর্তা মেজর রুবায়েত কবির, সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী, কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার সোহেল রানা, সহকারী পরিচালক নুরুল হুদাসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *