চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

রাঙ্গুনিয়ার রাজার হাট ব্যবসায়ী সমিতির সংবর্ধনা অনুষ্ঠান

প্রকাশ: ২০১৯-১০-৩১ ২৩:২০:২৯ || আপডেট: ২০১৯-১০-৩১ ২৩:২০:৩৮

নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া :
রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজা নগর ইউনিয়নের রাজার হাট ব্যবসায়ী কল্যান সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা দিয়েছে স্থানীয় ব্যবসায়ীরা।

বৃহষ্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় রাজার হাট চত্বরে সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির নব নির্বাচিত সভাপতি ও রাজা ভুবন ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুল ছালাম সিকদার। সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ রাজা নগর ইউনিয়ন পরিষদ(ইউপি) চেয়ারম্যান আহামদ ছৈয়দ তালুকদার।

বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহসভাপতি ডা. এস কে বল শুভ, আবদুল কাদের তালুকদার, সহসভাপতি আবু সালেহ, সাধারণ সম্পাদক ওমর ফারুক সিকদার, সহ সাধারণ সম্পাদক মো. হাছান তালুকদার, অর্থ সম্পাদক সনজিব বিনয় মহাজন, সহ অর্থ সম্পাদক একরাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুস সাত্তার, সহ-সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার ধর, হিসাব নিরীক্ষক মাষ্টার অশ্রু চক্রবর্ত্তী, প্রকাশনা সম্পাদক শিক্ষক রতন কান্তি পাল,প্রচার সম্পাদক লিটন আচার্য্য, সাংষ্কৃতিক সম্পাদক ডা. এম কে নাথ ঝুন্টু, ক্রীড়া সম্পাদক মো. হোসেন সওদাগর লুসা, ধর্মীয় সম্পাদক মাওলানা নেয়ামত উল্লাহ, জনসংযোগ সম্পাদক সাজু দাশ, আপ্যায়ন সম্পাদক মো. শাহজাহান, কার্যকরী সদস্য মো. শফিউল আলম, সুমন সেন, মো. মোজাম্মেল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *