admin
প্রকাশ: ২০১৯-১০-৩১ ২৩:২৭:৫২ || আপডেট: ২০১৯-১০-৩১ ২৩:২৯:১১
নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়ায় প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসা পর্যায়ে বিজয় ফুল তৈরি, গল্প ও কবিতা রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাংকন, একক অভিনয়, দলগত দেশাত্মবোধক গান ও শুদ্ধ সুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে ৮ টি ইভেন্টে বিজয়ী ৮০ জন শিক্ষার্থীকে পুরষ্কার তুলে দেয়া হয়। এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান।
শিক্ষক মোহাম্মদ শাহ শাওন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম চৌধুরী, শিক্ষা কর্মকর্তা মো. জহির উদ্দিন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর শামসুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, প্রবীর কুমার চৌধুরী, শিবলু দাশ, শিক্ষক মোহাম্মদ ইউসুফ, মো. আক্কাস, আবদুল গফুর, সঞ্চয়ন বড়ুয়া, আলী হোসেন প্রমুখ।
সাংষ্কৃতিক বিষয়ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন রাতুল বৈদ্য ও ঊর্মি বণিক।
পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার ও প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ তুলে দেয়া হয়।