চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নে চেয়ারম্যানের সাথে স্থানীয় জনসাধারণের মতবিনিময়

প্রকাশ: ২০১৯-১০-৩১ ২৩:৩৪:১৪ || আপডেট: ২০১৯-১০-৩১ ২৩:৩৪:৩৯

নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নে স্থানীয় জনসাধারণের সাথে উন্নয়ন মূলক মতবিনিময় সভা বৃহষ্পতিবার (৩১ অক্টোবর) রাতে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আশ্রয়ন প্রকল্প এলাকায় অনুষ্ঠিত হয়েছে।

১ নম্বর ওয়ার্ড আ.লীগ সভাপতি সঞ্জিত কর্মকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন পরিষদ( ইউপি) চেয়ারম্যান রহিম উদ্দীন চৌধুরী।

বক্তব্য দেন ইউনিয়ন আ.লীগ সহসভাপতি মো. আকতার হোসেন চৌধুরী, উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি খোরশেদ আলম, ইউপি সদস্য সেকান্দর হোসেন, মো. আহমদ হোসেন, মো. হারুন, মো. মহসিন, আবদুল খালেক মাতব্বর, কবির আহমদ, রেজাউল করিম, মো. সেলিম, তুষার চন্দ্র পাল প্রমুখ। মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যার কথা শুনেন ইউপি চেয়ারম্যান। সভায় ইউপি চেয়ারম্যান এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে ভবিষ্যতে জনগনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *