মোঃ জয়নাল আবেদীন টুক্কু
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-১১-০১ ২১:৫২:৫৫ || আপডেট: ২০১৯-১১-০১ ২১:৫৩:০৩
মোঃ জয়নাল আবেদীন টুক্কু :
বান্দবানের নাইক্ষ্যংছড়িতে যুবদের অংশগ্রহণ,”দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গ বন্ধুর বাংলাদেশ” শ্লোগান’কে সামনে রেখে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ১০ টায় যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন. একটি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যুব সমাজ। আর দক্ষ যুব শক্তি দেশ ও জাতীর মূল্যবান সম্পদ। তাই সরকার দক্ষ জন শক্তি রুপান্তর করতে ও ঘরে ঘরে চাকরীর ব্যবস্থা করতে আপনাদেরকে ন্যাশনাল সার্ভিস কর্মসুচি আওতায় এনে দক্ষ শিক্ষিত জাতী হিসেবে গড়ে তুলতে পদক্ষেপ নিয়েছে। প্রশিক্ষণ শেষে স্ব-স্ব স্থানে গিয়ে কাজ করে নিজে সাবলম্বি হবেন, দেশ ও জাতীকে উন্নত হওয়ার পথকে বেগবান করবেন।
তারা আরও বলেন, দেশকে যদি উন্নত করতে হয় তাহলে আজকের যুব সমাজকে এগিয়ে আসতে হবে। সকল প্রকার অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থেকে দেশ ও জাতীর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। যুবরাই পারে সমাজ থেকে সকল খারাপ কাজকে বিতারিত করতে। তাই যুব সমাজকে দেশের জন্য কাজ করতে উদার্থ আহব্বান জানান।
উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফিউলাহ, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ ইমরান, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যন নুরুল আবছার, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আব্দুল সক্তার, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টে মাঈনুদ্দিন খালেদ, প্রেসক্লাবের সভাপতি শামীম ইকবাল চৌধুরী,সাধারণ সম্পাদক( ভা:) জাহাঙ্গীর আলম কাজল, সদস্য মো: ইউনুছ, সদর ইউনিয়নের ইউপি সদস্য আলী হোসেন।
উপজেলা প্রানী সম্পদ অধিদপ্তেরের কর্মচারী করিম ইকবালের সঞ্চালনায় আলোচনা শেষে অতিথিরা যুবদের মাঝে ৩ লক্ষ ৮০হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।