প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-১১-০১ ২২:০২:১১ || আপডেট: ২০১৯-১১-০১ ২২:০২:১৯
প্রদীপ শীল, রাউজানঃ
রাউজান সাজিনা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা সভাপতি শফিকুল ইসলাম চৌধুরী বেবির ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ের উদ্যোগে স্মরণ সভা ৩১ অক্টোবর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিনাজুরী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সংঘ প্রিয় বড়ুয়া। বিদ্যালয়ের সভাপতি আলহাজ সাইফুল ইসলাম চৌধুরী রানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্টাতা সদস্য আলহাজ্ব ফরহাদ গণি নয়ন, শরীফপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব আহসান হাবিব চৌধুরী হাসান, এটিএম তৌফিক আহসান হিরা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবদুল মান্নান, লাকী আকতার, বিশ্ব বড়ুয়া, প্রীতি দত্ত, হৈমন্তী শুভ্রা দাশ, রিটন মল্লিক, টুম্পা বড়ুয়া, রুমি ব্যানার্জী, অন্তু মল্লিক, রাশেদুল হালিম, শেলী দাশ, বিদ্যালয়ের শিক্ষক সুভাষ দাশের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রাজু কুমার শীল।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক কমল কান্তি বড়ুয়া। বক্তব্য রাখেন শিক্ষার্থীদের অভিভাবক রুমা বড়ুয়া, তাসমিন আকতার, মোস্তাকিম চৌধুরী। প্রধান অতিথি সংঘ প্রিয় বড়ুয়া বলেন, রাউজান সাজিনা চৌধুরী স্কুলের প্রতিষ্ঠাতা শফিকুল ইসলাম চৌধুরী ছিলেন প্রতিশ্রুতিশীল রাজনীতিবিদ। আওয়ামীলীগের আমৃত সভাপতি হিসাবে দলের জন্য যেমন নিবেদিত ছিলেন, তেমনি সমাজ সেবাই নিবেদিত থেকে শিক্ষা ক্ষেত্রে রেখেছেন অভিস্মরনীয় অবদান।
মরহুমের পুত্র বিদ্যালয় পরিচালা পরিষদের সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম চৌধুরী বলেন বাবা’র আদর্শিক কর্মক্ষমতাদি বুকে ধারণ করে শিক্ষার জন্য কাজ করতে চাই। সৎ জীবন যাপনের আত্ম তৃপ্তি আমার পারিবারিক দর্শন। বাবা আমাকে শিখিয়েছেন সততা ও নিষ্ঠার সাথে থাকলে যতই ঝড় তুফান আসুক সত্য একদিন প্রতিষ্ঠিত হবে। সারাটি জীবণ বাবা রাজনীতির জন্য সংগ্রাম করেছে। সেই রাজনীতিক পরিবারের সদস্য হিসাবে আমি নিজে গর্ববোধ করি। আমার বাবা শুধু আদর্শ নয়, একটি অনুভূতি ঠিকানা।
বিদ্যালয়ের প্রতিষ্টাতা সদস্য আলহাজ্ব ফরহাদ গণি নয়ন বলেন, রাজনীতির পাশাপাশি বেবী চৌধুরী ছিলেন সফল কর্মযোগী মানুষ। জ্ঞানের প্রতিভা ছড়িয়ে ছিলেন সভ্যতার জন্য। লড়াই করেছেন সু-শাসনের জন্য। সংগ্রাম করছেন মানুষের অধিকারের জন্য। তাঁর মতো সমাজ হৃিতসী সমাজে বিরল। শরীফপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব আহসান হাবিব চৌধুরী হাসান বলেন, বেবী চৌধুরীর আদর্শ আগামী প্রজম্মের জন্য অনুকরণীয় অধ্যায়। শিক্ষা, সাংস্কৃতি, রাজনীতি ও ধর্মীয় কর্মকান্ডে একই বৃক্তের মাঝে পরিপূরক। বৃক্তের মাঝে নয়, তিনি চিক্তের মাঝে বেচেঁ থাকবেন অভিরত।
সভায় বক্তারা শিক্ষার্থীদের শফিকুল ইসলাম চৌধুরী বেবীর কর্মময় জীবন হতে পারে একটি পূনাঙ্গ গবেষণা বলে অভিমত ব্যক্ত করেন।