চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

নাইক্ষ্যংছড়িতে সড়ক দুর্ঘটনায় চালক নিহত

প্রকাশ: ২০১৯-১১-০২ ১৯:৪১:২৭ || আপডেট: ২০১৯-১১-০২ ১৯:৪১:৩৫

মোঃ জয়নাল আবরদীন টুক্কু,নাইক্ষ্যংছড়ি থেকেঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের বাসিন্দা মৃত নুর মোহাম্মদ ডিলারের ৩য় পুত্র সাংবাদিক মফিজুর রহমাানের ছোট ভাই জহির উদ্দিন (২৮) ডাম্পার গাড়ী দুর্ঘটনায় নিহত হয়েছেন।

শনিবার (২ নভেম্বর) সকাল ১০ টার দিকে দক্ষিন বাইশারী এলাকায় নুরুর বাড়ীর পাশ্বে সে নিজেই গাড়ীটি চালিয়ে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে গাড়ী থেকে নিজেকে বাচাতে লাফ
দিলে গাড়ীর নিচে পড়ে যায়।

এসময় এলাকার লোকজন ছুটে এসে তাকে উদ্বার করে ককসবাজার সদর হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
প্রত্যক্ষদর্শী রা জানান ডাম্পার গাড়ীটি খালি ছিল তিনি গতিপথ পরিবর্তনের জন্য গাড়ীটি ফেরাতে গিয়ে পাশ্ববর্তী খাদে পড়ে গেলে নিজে কে বাঁচাতে গাড়ী থেকে লাফ দিলে এ দুর্ঘটনার শিকার হয়।
জহির ৩ ভাই ১ বোনের মধ্যে ৩য় । জহির সদ্য বিবাহিত তার কোন সন্তান নেই স্ত্রী গর্ভবতী বলে জানা যায়। তার এ অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

এদিকে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাহী সদস্য মুফিজুর রহমানের ছোট জহিরের মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দ। তার আত্বার শান্তি কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ।

অপরদিকে বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি ও সকল পরিষদবর্গ জহিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *