চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

সেন্টমার্টিন বঙ্গোপসাগরে ৯ জেলে নিখোঁজ : লাশ উদ্ধার-৩

প্রকাশ: ২০১৯-১১-০৬ ২২:৩২:০৩ || আপডেট: ২০১৯-১১-০৬ ২২:৩২:১৮


আবদুল্লাহ মনির, টেকনাফ :
সেন্টমার্টিনের কাছে বঙ্গোপসাগরে বাণিজ্যিক ট্রলারে ধাক্কায় মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৩ জেলে নিহত ও ১২ জনকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। এছাড়াও এখনো ৯ জেলে নিখোঁজ রয়েছে। তাদেরকে উদ্ধারে তৎপরা চলাচ্ছে নৌবাহিনীর জাহাজ সমদ্র জয় ও অপরাজেয়।

বুধবার রাত ৯ টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর সহকারী পরিচালক রাশেদুল আলম খান।

তিনি জানান, সেন্টমার্টিনের অদূরে গভীর বঙ্গোপসাগরে বাণিজ্যিক জাহাজের ধাক্কায় এফবি মিনসন্ধানী নামের একটি ফিশিং ট্রলার থাকা ২৪ জন জেলেসহ গত বুধবার বঙ্গোপসাগরে ভোরে ডুবে যায়। খবর পেয়ে গভীর সমুদ্রে টহলরত থাকা নৌবাহিনীর জাহাজ সমুদ্র জয় তৎক্ষনাৎ ঘটনাস্থলে পৌঁছে এবং স্থানীয় জেলেদের সহযোগিতায় ১২ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেদের টেকনাফে স্থানীয়দের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান।

এই কর্মকর্তা আরও বলেন, খবর পেয়ে অপর একটি নৌবাহিনী জাহাজ অপরাজেয় দ্রুততার সাথে উদ্ধার কাজে যোগ দেয়। দীর্ঘ সময় উদ্ধার তৎপরতা পরিচালনা করে এখন পর্যন্ত৩টি মৃতদেহ উদ্ধার করেছে এবং নিখোঁজ ৯ জেলেকে উদ্ধারে নৌবাহিনী জাহাজ সমুদ্র জয় ও অপরাজেয় নিরবিচ্ছিন্ন উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

উদ্ধারকৃত জেলেরা হলেন, মাঝিমাল্লা নুরুল ইসলাম (৪০), মহিব উল্লাহ (৪০), হুমায়ুন কবির (২৫), মোহাম্মদ শাহাজান (৫০), মোহাম্মদ আক্তার (২২), মোহাম্মদ মিজান (২২), আবুল বাশার (২০), আবুল খায়ের (২২), মোহাম্মদ ওসমান (২৫), মোহাম্মদ শাকিল (২২), মোহাম্মদ রায়হান (২০), মোহাম্মদ সোলেমান (৪০)।

নাম প্রকাশে অনিচ্ছুক টেকনাফের সরকারি এক কর্মকর্তা বলেন, টেকনাফের সবারংয়ের সমুদ্র সৈকত এলাকা থেকে ১২ জন জেলেকে উদ্ধার করেছে স্থানীয় জেলে। তবে তারা কে কোথায় গেছে জানা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *