চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

আগামীকাল বাইশারীতে আসছেন পার্বত্য বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর

প্রকাশ: ২০১৯-১১-১৪ ২১:৩৭:০৩ || আপডেট: ২০১৯-১১-১৪ ২১:৩৭:১২

মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ
পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রি বীর বাহাদুর উশৈসিং এমপি শুক্রবার (১৫ নভেম্বর) এক দিনের সফরে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে আসছেন।

তিনি শুক্রবার সকাল ৯টায় গাড়ীযোগে নাইক্ষ্যংছড়ির বাইশারীতে পৌঁছবেন।

পার্বত্য মন্ত্রির সহকারি একান্ত সচিব সাদেক হোসেন চৌধুরীর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানাযায়। এদিকে পার্বত্য মন্ত্রির আগমনের কর্মসূচীতে রয়েছে সাড়ে ৯টায় নাইক্ষ্যংছড়ির ঈদগড়-বাইশারী রাস্তা কার্পেটিং দ্বারা প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তরস্থাপন। ১০টায় বাইশারী বাজার থেকে দৌছড়ি বাজার লংগুদুর মূখে ৩৩কি:মি: আর,সি,সি গার্ডার ব্রিজ এবং উন্নয়ন কাজ উদ্বোধন। সাড়ে ১০টায় বাইশারী শাহ নুরুদ্দীন দাখিল মাদরাসার ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন।

বেলা ১১টায় বাইশারী বাজার হইতে চাক পাড়া যাওয়ার পথে রাজঘাটার ফাঁরি খালের উপর আর,সি,সি গার্ডার ব্রিজ উদ্বোধন। বেলা সাড়ে ১১টায় বাইশারী কলেজ একাডেমিক ভবন ও উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন ও বালিকা বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর ও উচ্চ বিদ্যালয়ের ভবনের সম্প্রসারণকরণ। বিকেল ৩টায় বান্দরবান উদ্দেশ্যে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ত্যাগ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *