চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

নাইক্ষ্যংছড়ি বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশ: ২০১৯-১১-১৪ ২১:২৭:৪৯ || আপডেট: ২০১৯-১১-১৪ ২১:২৭:৫৮

মোঃ জয়নাল আবেদীন টুক্কু :
বান্দরবানেরর নাইক্ষ্যংছড়ি বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০১৯ সালের পিইসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নাইক্ষ্যংছড়ি বর্ডার গার্ড বিজিবি) সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলানায়তনে অনুষ্ঠিত হয়েছে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ১১বর্ডার গার্ড ব্যাটালিয়নের সহকারি পরিচালক মো: জামাল হোসেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল বাশারের সভাপতিত্বে সহকারি শিক্ষক ওমর ফারুকের পরিচালনায় অন্যনদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষা সমিতির সভাপতি নুরুল কাসেম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক( ভা:) জাহাঙ্গীর আলম কাজল, বিদ্যালয়ের শিক্ষক জায়নুল অাবেদীন ,শিক্ষিকা মনোয়ার আক্তার (জেসমিন) মোমেনা আক্তার, অবিভাবক আবু তাহের বাহাদুর, আবু তাহের সও,শিমুল কান্তি বড়ুয়া, মনির সিকদার মো: শহিদুল্লাহ, আসফাক,বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ইস্পহান তওসিফ তুহিন,আনজুমানারা আজিজা।

উল্লেখ এ বছর নাইক্ষ্যংছড়ি বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭২ জন শিক্ষার্থী সমপনী পরীক্ষায় অংশগ্রহণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *