চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

admin

রাঙ্গুনিয়ায় বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড’র ৬৫ তম শাখার উদ্বোধন

প্রকাশ: ২০১৯-১১-১৪ ২১:০৮:৩৩ || আপডেট: ২০১৯-১১-১৪ ২১:০৯:৩৭

নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া :
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ধামাইর হাটে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড’র ৬৫ তম শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহষ্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে ধামাইরহাটের উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ব্যাংকের শাখা কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আব্দুল খালেক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী। বক্তব্য রাখেন লালানগর ইউপি চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন, রাঙ্গুনিয়া উপজেলা আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম, বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড ধামাইর হাট শাখার ব্যবস্থাপক আবদুল মালেক চৌধুরী, আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক বেলাল হোসেন, চট্টগ্রাম নজরুল একাডেমির সাধারণ সম্পাদক কন্ঠশিল্পী ফাহমিদা রহমান, ব্যাংকের গ্রাহক কাজী রমিজ উদ্দিন আহমদ প্রমুখ।

আলোচনা সভা শেষে ফিতা কেটে ব্যাংকের উদ্বোধন করেন অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *