শংকর চৌধুরী
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-১১-২৪ ১৯:৪১:১৮ || আপডেট: ২০১৯-১১-২৪ ১৯:৪১:২১
শংকর চৌধুরী, খাগড়াছড়ি :
দীর্ঘ সাত বছর পর সকল জল্পপনা কল্পনার অবসান ঘটিয়ে, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল ও সম্মেলন সম্পন্ন হয়েছে। রোববার (২৪ নভেম্বর) বেলা ১২ টায় ঐতিহাসিক খাগড়াছড়ির আউটার স্টেডিয়ামে প্রথম অধিবেশন শুরু হয়।
জাতীয় ও দলীয় পতাকা উত্তলনের পর পর শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন, আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি। পরে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের আয়োজরে মহা-সমাবেশে যোগদেন তিনি।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম ছিল অশান্ত সেই অশান্ত পাহাড়কে শান্ত করতে ভ’মিকা নিয়ে ছিল আওয়ামী লীগ সরকার। সেই লক্ষ্যে শান্তি চুক্তি সম্পাদিত হয়েছে, তারই ধারাবাহিকতায় পাহাড়ে উন্নয়ন থেকে শুরু করে শান্তি বিরাজ করছে।
বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে এখন গুজবের রাজনীতিতে মেতে উঠেছেন। এতিমের টাকা আতœসাতের কারনে খালেদা জিয়া কারাভোগ করছে। সন্ত্রাসীর গডফাদার তারেক জিয়া এখন দেশে নাই মন্তব্য করে মাহবুব উল আলম হানিফ আরো বলেন, বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় সন্ত্রাস চাঁদাবাজি ও ক্ষমতা দখলের রাজনীতি করেছিল। আর আওয়ামী লীগ সরকার দেশের মানুষের কল্যানে রাজনীতি করে বিধায় বিশ্বের কাছে উন্নয়ন শীল রাষ্ট্র হিসাবে উন্নতি হচ্ছে।

জেলা আওয়ামীলীগ সভাপতি ও সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়, বিশেষ অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ মন্ত্রনালয়ের উপ-মন্ত্রী এ. কে. এম এনামুল হক শামিম এমপি, কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক মো: আমিনুল ইসলাম, কেন্দ্রীয় উপ-দপ্ত সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি, ব্যারিস্টার বিপ্লব বড়–য়া।
এতে সংরক্ষিত নারী আসনের সাংসদ বাসন্তী চাকমা, সাবেক সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরা, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্বা রণ বীক্রম ত্রিপুরা, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ¦ জাহেদুল আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান চাইথো অং মারমা প্রমুখ বক্তব্য রাখেন।
পরে, বিকেলে দ্বিতীয় অধিবেশনে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপিকে সভাপতি ও নির্মলেন্দু চৌধুরীকে সাধারন সম্পাদক এবং দিদারুল আলম দিদারকে সাংগঠনিক করে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষনা করেন, প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ।