চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

নীরব জসীম ডেস্ক কন্ট্রিবিউটর

লোহাগাড়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা : যুবক আটক

প্রকাশ: ২০১৯-১২-০১ ০০:৫৮:০৭ || আপডেট: ২০১৯-১২-০১ ০১:০১:১৬

লোহাগাড়া অফিস :

লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নে ৬ষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষনের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। জানাযায়,

শনিবার (৩০ নভেম্বর) বিকাল ৪ টার দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের বনা পুকুরের পাড় এালাকায় বাড়ি ফেরার পথে ওই স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায়

ধর্ষণে জড়িত থাকার অভিযোগে নিতাই মল্লিক নামে এক হিন্দু যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

আটক নিতাই মল্লিক লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়ের জমদার পাড়া হিন্দু বাড়ি মৃত নিমল মল্লিকের ছেলে।

চরম্বা ইউপি চেয়ারম্যান মাস্টার শফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিঁনি জানান, স্থানীয়রা ওই যুবকে আটক করে আমাকে খবর দেয়। তাৎক্ষনিক আমি থানা পুলিশকে খবর দিয়। পুলিশ অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয়রা বলেন, ঘটনারদিন (শনিবার) চরম্বার বনা পুকুর পাড় এলাকায় ওই স্কুলছাত্রী স্কুল থেকে বাড়ি যাচ্ছিল । বাড়ি ফেরার পথে নিতাই মল্লিক ওই ছাত্রীর মুখ চেপে ধরে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।

এ সময় ছাত্রীর চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে এবং ধর্ষককে আটক করে পুলিশে খবর দেয় ।

লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার আব্দুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আসামী ও ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসি।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আসামী ও ভিকটিম থানায় রয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *