প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-১২-০৩ ২২:৪৯:১৬ || আপডেট: ২০১৯-১২-০৩ ২২:৪৯:২৩
প্রদীপ শীল, রাউজানঃ
রাউজান পৌরসভার ১নং ওয়ার্ডে রাতের অন্ধকারে গাছ কাটার অভিযোগে থানায় অভিযোক করেছে একজন প্রাক্তন কলেজ অধ্যক্ষ। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ডিসেম্বর সোমবার দিবাগত রাত ১১টারদিকে রাউজান পৌরসভার ১নং ওয়ার্ডের মাইজপাড়া অছি মিয়া সওদাগরের বাড়ীর বাসিন্ধা রাউজান গহিরা কলেজের সাবেক অধ্যক্ষ এস এম নুরুচ্ছাফার রোপন করা রড় জারুল গাছসহ চারটি গাছ কেটে ফেলে স্থানীয় ইউসুফসহ কয়েকজন ব্যাক্তি।
এ ব্যাপারে গহিরা কলেজের সাবেক অধ্যক্ষ নুরুচ্ছাফা ৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে গাছ কাটার অভিযোগে ইউছুপ বৈদ্য, আজম ওও ফোরকান নামের তিনজনের বিরুদ্ধে রাউজান থানায় অভিযোগ করেছেন। অভিযোগে জানা যায়, গাছ কেটে অধ্যক্ষ নুরুচ্ছাফার ক্রয় করা জমি জবর দখল করার প্রচেষ্টায় এসব কাটে তারা।
এ ব্যাপারে ইউছুপ বৈদ্যের কাছে জানতে চাইলে তিনি বলেন, গাছ কাটার স্থানে জমি নিয়ে অধ্যক্ষ নুরুচ্ছাফার সাথে মামলা চলছে আদালতে । এলাকার জানগন রাস্তা নির্মান করার জন্য গাছগুলো কেটে ফেলেছে। গাছগুলো তিনি কাটেননি।