admin
প্রকাশ: ২০১৯-১২-০৩ ১৭:৩৭:২০ || আপডেট: ২০১৯-১২-০৩ ১৭:৩৮:৪২
রাঙ্গুনিয়া প্রতিনিধি :
রাঙ্গুনিয়ায় ১৭০ জন কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গনে এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. মাসুদুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান চৌধুরী। প্রধান আলোচক ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কারিমা আক্তার।
উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ফখরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাসুদ রানা, উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা কাজী রমিজ উদ্দিন আহমদ, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, দক্ষিণ রাজানগর ইউপি চেয়ারম্যান আহামদ ছৈয়দ তালুকদার, মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি, উপজেলা কৃষকলীগ সভাপতি আবদুল মান্নান তালুকদার, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার, সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসাইন আফতাব প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলার ১৫ ইউনিয়ন ও একটি পৌরসভার ১৭০ জন কৃষকের মাঝে ভুট্টা, শীতকালীন ও গ্রীস্মকালীন মুগ এবং চীনা বাদাম বীজ বিতরণ করেন অতিথিরা।