admin
প্রকাশ: ২০১৯-১২-১৪ ১৯:৩৯:০৯ || আপডেট: ২০১৯-১২-১৪ ১৯:৩৯:১৬
আব্দুল্লাহ আল সাকিব, চকরিয়া :
দলীয় নিয়মনীতি লঙ্ঘন করে মাতারবাড়ি ইউনিয়ন আ’লীগের ২নং ওয়ার্ড কমিটি ঘোষণা দেয়ায় উক্ত ওয়ার্ডের নেতাকর্মীদের মধ্যে নানান গুঞ্জন।
নির্বাচন বিহীন এ কমিটি বাতিলের দাবীতে ১৪ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় জামাল উদ্দিনের সভাপতিত্বে লেদু মিয়ার সঞ্চালনায় এক প্রতিবাদ সভা হন্দারাবিলস্থ আনচার মার্কেটে অনুষ্টিত হয়েছে।
উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সভাপতি প্রার্থী মোঃ বাবুল, সাধারণ সম্পাদক প্রার্থী সাইফুল ইসলাম, বর্তমানে দায়িত্বে থাকা আবুল বশর, ছৈয়দ নুর ও মোঃ সাগর এবং আওয়ামীলীগের বহু কর্মী। বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী সারা বাংলাদেশে সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে ধাপে-ধাপে ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি গঠন হতে যাচ্ছে।
দলের নির্দেশ অনুযায়ী মাতারবাড়ির ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি প্রার্থীর জন্য ২জন এবং সাধারণ সম্পাদক প্রার্থীর জন্য ৫ জন যথা নিয়মে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সম্মেলন ও কাউন্সিল আজকাল করে কয়েক দফায় নির্ধারিত তারিখ বাতিল করেন।
সর্বশেষ গত ১৩ ডিসেম্বর শুক্রবার রাতে প্রার্থীদের মতামত ছাড়া মুজিবুর রহমান মেম্বারকে সভাপতি ও আনোয়ারকে সাধারণ সম্পাদক পদে ফেইজবুকে ঘোষণা দেন। তা দেখে তারা হতাশ। তারা প্রতিবাদ সভায় বলেন, নির্বাচন বিহীন এ কমিটি বাতিল করে সম্মেলন ও কাউন্সিলরদের মাধ্যমে অবাধ, সুষ্ট ও নিরপক্ষ একটি কমিটি গঠনের জোর দাবী জানান।