এম মাঈন উদ্দিন
মিরসরাই প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-১২-১৪ ২১:২৮:১০ || আপডেট: ২০১৯-১২-১৪ ২১:২৮:২১
মিরসরাই প্রতিনিধি :
মিরসরাইয়ের মোহাম্মদীয়া আজিজুল উলুম (তেমুহানি) মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা জমির উদ্দিনের পিতা বুজোর্গ আলেম ক্বারী মাওলানা নুরুজ্জামান (৮২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)।
শুক্রবার সকাল ১০টায় বাধ্যর্কজনতি কারণে নিজবাড়িতে তিনি মারা যান। শনিবার সকাল ১০টায় তেমুহানি মাদরাসা মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে উনাকে দাফন করা হয়েছে।
জানাযার নামাযে উপস্থিত উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আমিন, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন, সাবেক আহবায়ক এডভোকেট অলিউল কবির ইকবাল, সাবেক ভাইস চেয়ারম্যান মঈন উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক চেয়ারম্যান নুরুল আবছার, গাজী নিজাম উদ্দিন, সদস্য সচিব সালাহ উদ্দিন সেলিম, যুবদল নেতা আলাউদ্দিন, শওকত আকবর সোহাগ, চট্টগ্রামস্থ মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক শরফুদ্দিন, ওলামা দলের সহ-সভাপতি মঈন উদ্দিন মনি সহ বিভিন্ন মাদরাসার শিক্ষক, ছাত্র এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে ৫ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।