চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

নাইক্ষ্যংছড়িতে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৯-১২-১৫ ২০:৪৯:১৮ || আপডেট: ২০১৯-১২-১৫ ২০:৪৯:২৭

মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য এ স্লোগানকে সামনে রেখে ১৫ ডিসেম্বর( রবিবার) নাইক্ষ্যংছড়ি সদর মডেল প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ ছিদ্দিকুর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোশারফ হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আক্তার উদ্দিনসহ উপজেলার বিভিন্ন সরকারী-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,শিক্ষক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।এ সভায় প্রধান শিক্ষকদের করণীয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন অতিথিরা।

সভাপতির বক্তব্যে উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা প্রধান শিক্ষকদের উদ্দেশ্য বলেন বিদ্যালয়ের ভেতর ও বাইরের পরিবেশ পরিষ্কার-পরিছন্ন রাখা এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে মা ও অভিভাবক সমাবেশ, মিডডে মিল চালু, ব্যবস্থাপনা কমিটিগুলো পুনর্গঠন করা এবং প্রতিদিন প্রতিটি শিক্ষার্থীকে একটি নতুন শব্দ শেখানোর কার্যক্রম চালু রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *