চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

admin

পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশ: ২০১৯-১২-১৫ ১৮:১৬:৫৮ || আপডেট: ২০১৯-১২-১৫ ১৮:১৭:০৭


আব্দুল্লাহ আল সাকিব, চকরিয়া:
পেকুয়ায় পানিতে ডুবে মো: আলছাদ নামক আড়াই বছরের বয়সী এক শিশু সন্তানের মৃত্যু হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পশ্চিম জালিয়াকাটা গ্রামে এ ঘটনা ঘটে।

আলছাদ ওই এলাকার মো: মামুনুর রশিদের ছেলে। সুত্র জানায়, ওইদিন সকালে আলছাদের মা স্বামীর বাড়ি থেকে পিতার বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। শিশু সন্তান আলছাদকে নানার বাড়িতে নিয়ে যেতে পরনে নতুন জামা কাপড় পরান। মা বাড়ির ভিতরে পরিধান নিয়ে ব্যস্ত ছিলেন।

এর অগোচরে আলছাদ বাড়ির পার্শ্বের পুকুরে পড়ে যান। সেখানেই তার করুণ মৃত্যু হয়েছে। আলছাদের পিতা মামুনুর রশিদ পেকুয়া সদরের কলেজ গেইট চৌমুহনীর ব্যবসায়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *