চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

admin

সেন্টমার্টিনকে বাঁচাতে পরিবেশ সু-রক্ষায় এগিয়ে আসুন : চট্টগ্রাম জোনাল কমান্ডার কেপ্টেন মকসুদ

প্রকাশ: ২০১৯-১২-১৫ ১৮:২০:৪৮ || আপডেট: ২০১৯-১২-১৫ ১৯:২৩:০৯

আব্দুল্লাহ মনির, সেন্টমার্টিন থেকে :

দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমাটিনের পরিবেশ ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় কাজ করছে বাংলাদেশ কোস্টগার্ড ও পরিবেশ অধিদপ্তর। দ্বীপে অবৈধ স্থাপনা নিমার্ণ, অবৈধ কারেন্ট জাল ব্যবহার, সমুদ্র তল হতে বালি ও পাথর উত্তােলন, সামুদ্রিক প্রবালসহ পরিবেশের হুমকি সৃষ্টিকারী কর্মকান্ড বিষয়ে রবিবার বেলা ১২ টায় সেন্টমাটিন জেটিঘাট বীচ এলাকায় জনসচেতনতামুলক এক সভা অনুষ্ঠিত হয়েছে।


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন ওয়াসিম মকসুদ,বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পোর্টল্যান্ড গ্রুপের পরিচালক মিজানুর রহমান মজুমদার,পরিবেশ অধিদপ্তরের পরিচালক সোলায়মান হায়দার,বিসিজি ব্রাঞ্চ(অগ্রযাত্রা)র কমান্ডেড ক্যাপ্টেন এম নাজমুল হাসান, বিসিজিএম কামরুজ্জামানের অধিনায়ক কমান্ডার এম ইমাম হাসান আজাদ, পূর্ব জোনের স্টাফ অফিসার লে.কমান্ডার সাইফুল ইসলাম, কোস্টগার্ড টেকনাফ ষ্টেশন কমান্ডার মোঃ সোহেল রানা, সেন্টমাটিন স্টেশন কমান্ডার খন্দকার শাফাকাত হোসেন,সেন্টমাটি জোন ইউপি চেয়ারম্যান নুর আহমদসহ গন্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও পর্যটকবৃন্দ।

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন- এই দ্বীপ আমাদের সকলের, দ্বীপকে টিকিয়ে রাখতে হবে। দ্বীপের জীববৈচিত্র্য রক্ষায় সকলের একযোগে কাজ করতে হবে, পরিবেশের ক্ষতি হয় এমন কিছু করা থেকে আমাদের বিরক্ত থাকতে হবে।পাশাপাশি বিদেশী পযটকদের কাছে আরো আকর্ষনীয় করে সমুদ্রসৈকতকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং সামুদ্রিক প্রবাল, কোরাল,কাছিম রক্ষা করতে হবে। এছাড়া বীচ এলাকায় রাতের বেলায় আলো জ্বালানো, জোরে শব্দ করা থেকে বিরক্ত থাকতে হবে।

তিনি আরো বলেন- সীমান্তের মাদক ও মানবপাচাররোধে সকলকে এগিয়ে আসার আহবান জানান। উক্ত সচেতনতামূলক সভায় সহযোগিতায় ছিলেন পোর্টল্যান্ড গ্রুপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *