খলিল চৌধুরী
সৌদি আরব প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-১২-১৫ ১৮:১০:১৭ || আপডেট: ২০১৯-১২-১৫ ১৮:১০:২৫
খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি :
এক বেপর্দা নারীকে দেখে এক পথচারী জুতা নিক্ষেপের ভিডিও ভাইরাল হয়েছে।সৌদি আরবের মদিনা প্রদেশের ইয়ানবু শহরে এ ঘটনা ঘটে। ঘটনাটি ইয়ানবুর একটি শপিং সেন্টারের কাছে ঘটেছিল,
এক প্রহরী বিষয়টি দেখে পুলিশকে জানায়।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে। আল-আরাবিয়া ডটনেটের বরাতে জানা যায়,
ওই নারীকে জুতা নিক্ষেপের ঘটনায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেছে। আর স্যোশাল মিডিয়ায় সে ভিডিও ভাইরাল হয়।
১৪ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, লোকটি মানুষকে সম্বোধন করে রাস্তায় দাঁড়িয়ে বলছে ‘যে নারী তার মুখ খুলে রাস্তায় বেরিয়ে আসে সে পাপী বলে বিবেচিত হবে। ঠিক সে মুহূর্তে একজন নারী তার মুখ খুলে রাস্তার পাশ ধরে হেঁটে যাচ্ছিলেন,
লোকটি নারীকে দেখে পায়ের জুতা খুলে পাপী ও কুৎসিত বলে তার দিকে নিক্ষেপ করে। তখন নারীটি চিৎকার করে দৌ্ড়ে পালিয়ে যায়।