চট্টগ্রাম, , সোমবার, ২৪ আগস্ট ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজান কলেজ মাঠে ১৫দিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদ্বোধন করলেন ফজলে করিম এমপি

প্রকাশ: ২০১৯-১২-১৬ ১৮:০৬:০১ || আপডেট: ২০১৯-১২-১৬ ১৮:০৬:০৯

প্রদীপ শীল, রাউজানঃ

রাউজানে ১৫দিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার ( ১৬ ডিসেম্বর) বিকালে রাউজান সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত এই বিজয় মেলা জাতীয় সংগীত পতাকা উত্তোলন, শান্তির পায়রা ও বেলুন উঠিয়ে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী।

বিজয় মেলা উদযাপন পরিষদের আহবায়ক , রাউজান উপজেলা আওয়ামীলীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাবের সভাপতিত্বে ও মেলার সচিব, রাউজান উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহান, রাউজান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মাদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, উপজেলা সরকারী ভুমি কমিশনার মামনুন আহম্মেদ অনিক, রাউজান থানার অফিসার ইনচার্জ কেপায়েত উল্লাহ ।

উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, কাজী ইকবাল, ইরফান আহম্মদ চৌধুরী, যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খাঁন, আওয়ামীলীগ নেতা জসিম উদ্দীন চৌধুরী, আলমগীর আলী, জানে আলম জনি ,সাইফুল ইসলাম চৌধুরী রানা, চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, শফিকুল ইসলাম, রাউজান মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু জাফর চৌধুরী, পৌর আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, সহ সভাপতি জসিম উদ্দিন, সাধারন সম্পাদক নুরুল ইসলাম চৌধুরী শাহ্জাহান, আওয়ামীলীগ নেতা আব্দুল লতিফ, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শওকত হোসেন, উপজেলা যুবলীগের সহ সভাপতি সাজু মোহাম্মাদ নাসের, যুগ্ম সম্পাদক আহসান হাবিব চৌধুরী হাসান, তপন দে, পৌর যুবলীগের সভাপতি হাসান মোহাম্মদ রাসেল সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন, আবু ছালেক, ছাত্রলীগ নেতা দীপলু দে দিপু, ইমরান হোসেন ইমু, সবুজ দে ভানু, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলু, পৌর ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারন সম্পাদক মোহাম্মদ আসিফ, রাউজান কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকাদর, সাধারন সম্পাদক ফয়সালা মাহমুদ প্রমুখ।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও প্রতিবন্ধীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *