প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-১২-১৭ ০১:৩৬:৩৭ || আপডেট: ২০১৯-১২-১৭ ০১:৩৬:৪৫
প্রদীপ শীল, রাউজানঃ
শ্রদ্ধা ও ভালবাসায় মহান বিজয় দিবসে রাউজান স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে রাউজানের কর্মরত সাংবাদিকরা। ১৬ ডিসেম্বর সোমবার সকালে রাউজান কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, সাবেক সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি প্রদীপ শীল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নেজাম উদ্দীন রানা, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক প্রেস ক্লাবের নির্বাহী সদস্য গাজী জয়নাল আবেদীন যুবায়ের, প্রেস ক্লাব সদস্য এম কামাল উদ্দিন, সাংবাদিক শাহাদাত হোসেন সাজ্জাদ, মিডিয়া ব্যাক্তিত্ব যু্বলীগ নেতা মঈনুদ্দিন হিমেল চৌধুরী প্রমুখ।
সাংবাদিকদের অপর এক আলোচনা সভায় সাংবাদিক মীর আসলাম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু আমাদের স্বাধীন দেশ দিয়েছে আমাদের দায়িত্ব দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। তাহলে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মা শান্তি পাবে। সাংবাদিক শফিউল আলম বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে বার বার ইতিহাস বিকৃতি করা হয়েছে। এসব বিষয়ে সংবাদ কর্মীদের আরো বেশি সেচ্ছার হতে হবে। মনে রাখতে হবে নীতি নৈতিকতার প্রশ্নে কোন যুদ্ধপরাধীর সাথে আপোষ করা চলবে না।
সাংবাদিক প্রদীপ শীল বলেন, শেখ হাসিনার সরকার এ দেশের উন্নানে একমাত্র অবদানকারী সরকার। আওয়ামীলীগ একটি স্বাধীন দেশ উপহার দিয়েছে ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগে। বঙ্গবন্ধু স্বপ্ন ছিল দেশ স্বাধীন করে একটি সমৃদ্ধ সোনার বাংলা উপহার দিয়ে বাঙ্গালী জাতিকে শোষনহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে। সাংবাদিক নেজাম উদ্দিন রানা বলেন ত্যাগে মহিমায় অর্জিত স্বাধীনতা আমাদের ধরে রাখতে হবে। এগিয়ে নিয়ে যেতে হবে উন্নত শিহরণে। সাংবাদিক জয়নাল আবেদিন বলেন, বঙ্গবন্ধু ডাকে দেশ স্বাধীনতা অর্জন করেছে।
আমরা অর্থনৈতিক ভাবে দেশকে এগিয়ে নিতে পারলে স্বাধীনতার সুফল অবশ্যই পাবে জাতি। সাংবাদিক কামল উদ্দিন বলেন নয় মাসের যুদ্ধ এমনে হয়নি। পাকিস্তানী শাসকবংশে বঞ্চনায় পূর্ব পাকিস্তানের জনগন মুক্তির স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছে। সাংবাদিক সাজ্জাদ হোসেন বলেন আমরা এমন এক জাতি বঙ্গবন্ধুর নেতৃত্বে সাত কোটি বাঙ্গালী ঐক্যবদ্ধ হয়েছিলাম মুক্তির সংগ্রামে। মিডিয়া ব্যাক্তিত্ব মঈনুদ্দিন চৌধুরী হিমেল বলেন মুক্তিযুদ্ধে দেশ বিদেশের সাংবাদিকদের অবদান অবিস্মরণীয়।
কলম যোদ্ধাদের কারণে অল্পসময়ে দেশ স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছে। এখন সাংবাদিকদের দায়িত্ব স্বাধীন দেশকে বিশ্ব দরবারে উন্নত দেশে পরিনত করার কাজে শেখ হাসির সরকারের পাশে থাকা।