চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

খলিল চৌধুরী সৌদি আরব প্রতিনিধি

মক্কায় লোহাগাড়া প্রবাসী সমিতির উদ্যোগে বিজয় দিবস উপদযাপন ও প্রীতি ফুটবল ম্যাচ

প্রকাশ: ২০১৯-১২-১৭ ১৯:১৮:৩৯ || আপডেট: ২০১৯-১২-১৭ ১৯:১৮:৪৮

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি :

মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উপলক্ষে লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদি আরবের উদ্যোগে বিজয় দিবস উদযাপন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

গত ১৬-ডিসেম্বর মঙ্গলবার রাত ১২-টার সময় পবিত্র মক্কা নগরীর কাকিয়া একটি খেলার মাঠে সংগঠনের যুগ্ম-আহবায়ক তারেক আজিজ চৌধুরী সঞ্চলনায় লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদিআরব ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ-কুতুব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন ছাফা টাওয়ার একাদশ বনাম চারা মনচুর একাদশ।

মহান বিজয় দিবসে প্রীতি ফুটবল খেলার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, লোহাগাড়া প্রবাসী সমিতি-সৌদিআরব সদস্য সচিব সাংবাদিক খলিল চৌধুরী।

বিজয় দিবস উদযাপনে এ প্রীতি ফুটবল খেলায় প্রধান অতিথি ছিলেন, মক্কার বিশিষ্ট ব্যবসায়ী ও আধুনগরের সমাজসেবক আলহাজ্ব মাহমুদুল হক বাবুল।

এ প্রীতি ফুটবল খেলায় উদ্বোধক ছিলেন, মক্কার তরুণ ব্যবসায়ী বাহার উদ্দিন বাহার।

বিশেষ অতিথি ছিলেন, মক্কা আওয়ামী পরিষদের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, লোহাগাড়া প্রবাসী সমিতির উপদেষ্ঠা মোকতার আহমদ, মক্কা আওয়ামীলী নেতা মোহাম্মদ হানিফ, কামাল উদ্দিন, লোহাগাড়া প্রবাসী সমিতির যুগ্ম-আহবায়ক মোঃ- লোকমান হাকিম, সদস্য জাকেরউল্লাহ বাচ্চু, শহিদুল ইসলাম শহিদ, ফরহাদ হোসেন রেজা, মোঃ- কামাল উদ্দিন মোহাম্মদ ইকবাল, সাজ্জাদুর রহমার, মোহাম্মদ আলমগীর, রায়হান উদ্দিন, রিদোয়ানুল হক, জিয়া উদ্দিন চৌধুরী প্রমুখ।


এছাড়াও মহান বিজয় দিবস উদযাপন ও প্রীতি ফুটবল খেলা দেখতে বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।

প্রবল প্রতিযোগিতা পূর্ণ উক্ত ফুটবল খেলায় নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হওয়ায় ট্রাইবেকারের মাধ্যমে বিজয়ী দল নির্ধারণ করা হয়। এতে সারা মনচুর একাদশ, সাফা টাওয়ার একাদশ কে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার সৌভাগ্য লাভ করেন। খেলা শেষে সম্মানিত অথিতি বৃন্দ বিজয়ী এবং রানার আপ দলের মাঝে ট্রপি বিতরণ করেন। সব শেষে আনুস্টানে আগত মেহমানদের সকল কে রাতের খাবার পরিবেশন করে আপ্যায়ন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *