admin
প্রকাশ: ২০১৯-১২-১৮ ১৫:২৫:৫১ || আপডেট: ২০১৯-১২-১৮ ১৫:২৬:৫৪
রাঙ্গুনিয়া, প্রতিনিধি :
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা উপজেলা প্রশাসনের আয়োজনে ও কারিতাস বাংলাদেশ রাঙ্গুনিয়া কার্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৮ ডিসেম্বর) সকালে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া সফি, কারিতাস সুফল প্রকল্পের কর্মকর্তা সত্যেন্দ্র চন্দ্র রায়, কর্মকর্তা জসিম উদ্দিন, ইউনিয়ন পরিষদ সদস্য (ইউপি) জয় শ্রী মল্লিক, কারিতাস’র মডারেটর মো. নাসির উদ্দীন প্রবাস ফেরত কর্মী কামাল উদ্দিন প্রমুখ।