চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

দক্ষিণ হিংগলায় গাউসিয়া হক কমিটির আজিমুশশান মিলাদ মাহফিল

প্রকাশ: ২০১৯-১২-১৮ ১৫:৩১:২০ || আপডেট: ২০১৯-১২-১৮ ১৫:৩২:২০

প্রদীপ শীল, রাউজানঃ
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি দক্ষিণ হিংগলা শাখার উদ্যোগে কোরবান আলীর ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) ফাতেহায়ে ইয়াজদাহুম ও বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক (কঃ)”র খোশরোজ শরীফ উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

১৭ ডিসেম্বর মঙ্গলবার বাদে মাগরিব কোরবান আলী বাড়ীতে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা শাখার নির্বাহী সদস্য সাংবাদিক শফিউল আলম।সংগঠের সভাপতি কাজী আসলাম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইউছুপ আলী, প্রধান বক্তা ছিলেন মাইজভাণ্ডারী একাডিমীর সদস্য মাওলানা কে এম বেলাল হোসাইন।

বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাদিকুজ্জামান শফি, প্রচার সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, সর্তারকুল দায়রা শাখার সাবেক সভাপতি জয়নাল আবেদীন, সুলতানপুর শাখার সহ সভাপতি আব্দুল কাদের, মোহাম্মদ তারেক,কোরবান আলী,নাছির উদ্দিন, মফিজুর রহমান, আনোয়ার সওদাগর, আরিফুল উদ্দিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *