admin
প্রকাশ: ২০১৯-১২-১৮ ১৫:২২:১৯ || আপডেট: ২০১৯-১২-১৮ ১৫:২৩:১৪
রাঙ্গুনিয়া প্রতিনিধি :
রাঙ্গুনিয়ায় পরিবেশ বান্ধব প্রযুক্তির মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন কলাকৌশল বিষয়ে তিনদিনব্যাপী প্রশিক্ষণ মঙ্গলবার(১৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এবং স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো- অপারেশন এজেন্সি(জাইকা) সহায়তায় প্রশিক্ষণ শেষে আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান চৌধুরী। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কারিমা আক্তার, উপজেলা ডেভলপমেন্ট ফ্যাসিলেটটর(ইউডিএফ) ঝিনু চাকমা, মাস্টার আসলাম খাঁন প্রমুখ।