admin
প্রকাশ: ২০১৯-১২-১৮ ১৫:২৯:১৮ || আপডেট: ২০১৯-১২-১৮ ১৫:২৯:২৫
রাঙ্গুনিয়া, প্রতিনিধি :
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ৪৯ তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলা অফিসার্স ক্লাব মাঠে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে এ উপলক্ষে আলোচনা সভা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি থেকে ক্রীড়ার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা, শিক্ষক ওমর ফারুক প্রমুখ । ব্যাটমিন্টন প্রতিযোগিতার মধ্যে দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় ক্রিকেট, ব্যাটমিন্টন, ভলিবল ও অ্যাথলেটিকস এ উপজেলার ৫৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে।