admin
প্রকাশ: ২০১৯-১২-২০ ০০:০৪:২২ || আপডেট: ২০১৯-১২-২০ ০০:০৫:১৩
আব্দুল্লাহ মনির, টেকনাফ :
কক্সবাজারে টেকনাফে র্যাবের হাতে বিপূল পরিমাণ ইয়াবা ও অস্ত্রসহ আটক মাদক কারবারী সিন্ডিকেটের সদস্য মাফিয়া ডন বার্মাইয়া নুর হাফিজ এবং সহযোগী সোহেলকে নিয়ে পুলিশের অস্ত্র ও মাদক উদ্ধার অভিযানে বন্দুক যুদ্ধের গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মারা গেছে। এতে পুলিশের ৫ জন সদস্য আহত হলেও বিপূল পরিমাণ মাদক এবং অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানার (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, পুলিশ শনিবার ভোর সাড়ে ৫ টায় টেকনাফ মডেল থানার এসআই মশিউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ র্যাব-৭ কর্তৃক ৮ লাখ ১০ হাজার ইয়াবা, ৬টি অস্ত্র ও ৭০ রাউন্ড বুলেটসহ সোর্পদকৃত হ্নীলা রঙ্গীখালীর গাজী পাড়ায় বসবাসরত স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভূক্ত ইয়াবা কারবারী নয়াবাজারের মৃত দিল মোহাম্মদের পুত্র বার্মাইয়া নুর হাফিজ (৩২) এবং সহযোগী সব্বির আহমদের পুত্র মোঃ সোহেল (২৭) এর স্বীকারোক্তিতে তাদের আস্তানায় অবৈধ অস্ত্র এবং মাদক উদ্ধার অভিযানে যায়।
এসময় নুর হাফিজ সিন্ডিকেটের স্বশস্ত্র সদস্যরা পুলিশের হতে তাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে পুলিশের এসআই কামরুজ্জামান এএসআই সনজিব দত্ত , মিশকাত উদ্দিন , কনস্টেবল সিকান্দর আলী ও মহিউদ্দিন আহত হয়। পুলিশও সরকারী সম্পদ এবং আতœরক্ষার্থে পুলিশ বেশ কয়েক রাউন্ড পাল্টা গুলিবর্ষণ করলে কিছুক্ষণ পর হামলাকারীরা পাহাড়ের দিকে পালিয়ে যায়।
তিনি আরো দাবি করে বলেন ,পুলিশ ঘটনাস্থল তল্লাশী করে ৯৫হাজার পিস ইয়াবা, ৬টি দেশীয় তৈরী এলজি, ১৮রাউন্ড তাজা কার্তুজ ও ১৩ রাউন্ড কালি খোসাসহ গুলিবিদ্ধ নুর হাফিজ এবং সোহেলকে উদ্ধার করে দ্রæত চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নিয়ে যায়।
সেখানে আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে গুলিবিদ্ধ মাদক কারবারীদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পেরন করা হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।