admin
প্রকাশ: ২০১৯-১২-২০ ২৩:৫০:০২ || আপডেট: ২০১৯-১২-২০ ২৩:৫২:৪৩
রাঙ্গুনিয়া প্রতিনিধি :
রাঙ্গুনিয়ায় বিজয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে আশির দশক খেলোয়াড় একাদশ বিজয়ী হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকাল ৩ টার দিকে উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রী কলেজ মাঠে বিজয়ী দলের সাথে প্রতিদ্বন্ধিতা করেন নবীন খেলোয়াড় একাদশ।
খেলার নির্ধারিত সময়ে গোল না হওয়ায় ৪-৩ গোলে ট্রাই ব্রেকারে জয়ী হয় আশির দশক খেলোয়াড় একাদশ। উত্তর রাঙ্গুনিয়া খেলোয়াড় সমিতির আয়োজনে খেলা শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডাক্তার শাহ আলম।
প্রধান অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. হারুন।
বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ রাজানগর ইউপি চেয়ারম্যান আহামদ ছৈয়দ তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, যুব উন্নয়ন অধিদপ্তরের বিভাগীয় ডেপুটি ব্যবস্থাপক আবদুল নবী, উপজেলা উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা কাজী রমিজ উদ্দিন আহমদ, উপজেলা প্রানিসম্পদ দপ্তরের উপ-সহকারী কর্মকর্তা দ্বীন মোহাম্মদ, লালানগর ইউপি সদস্য কাজী মো. মঈন , উত্তর রাঙ্গুনিয়া খেলোয়াড় সমিতির সভাপতি মো. কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোস্তফা রাসেল, এডভোকেট আজিম উদ্দিন লাভলু , ব্যবসায়ী মো. আলমগীর প্রমুখ।