admin
প্রকাশ: ২০১৯-১২-২৫ ১৮:২৮:২৫ || আপডেট: ২০১৯-১২-২৫ ১৮:২৮:৩৪
মো. নুরুল আলম, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি :
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড চন্দনাইশ শাখার ২য় বর্ষপূর্তি উদযাপন করেছে।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) চন্দনাইশ শাখা কার্যালয়ে গত ২৪ ডিসেম্বর (মঙ্গলবার) ২য় বর্ষপূর্তি অনুষ্ঠান কেক কেটে উদযাপিত হয়।
২য় বর্ষপূর্তি অনুষ্ঠানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) চন্দনাইশ শাখার শাখা প্রধান মোহাম্মদ ইউনুচের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ পৌরসভার মেয়র আলহাজ্ব মুঃ মাহাবুবুল আলম খোকা।
এতে উপস্থিত ছিলেন ব্যাংকের অপারেশন ম্যানেজার
মোহাম্মদ হেলাল মহিউদ্দীন চৌধুরী, চন্দনাইশ পৌরসভার কাউন্সিলর অজয় দে, ছিদ্দিক বাচুরা শপিং কমপ্লেক্সের দোকান মালিক সমিতির সভাপতি কামাল হোসেন চৌধুরী, উপদেষ্ঠা মাহবুবুল আলম মিন্টু, মরিয়ম ইলেক্ট্রিক হাউসের স্বত্বাধিকারি মোঃ মফিজ উদ্দিন চৌধুরী, চন্দনাইশ এয়ারটেল পরিবেশক ইউনুছ তালুকদার সহ অনেক গ্রাহক, শুভানুধ্যায়ী ও ব্যাংকের কর্মকর্তা- কর্মচারী প্রমুখ ।
অনুষ্ঠানে প্রধান অতিথি চন্দনাইশ পৌরসভার মেয়র মুঃ মাহাবুবুল আলম খোকা বলেন, চন্দনাইশে
ইউসিবি বেসরকারি কমার্শিয়াল ব্যাংকিং সেবা শুরু হতে জনগনের দোড়গোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিচ্ছে।