চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় উপজেলা আওয়ামী যুবলীগের বিক্ষোভ মিছিল

প্রকাশ: ২০২০-০১-০৯ ২০:০৮:০৭ || আপডেট: ২০২০-০১-০৯ ২০:০৮:১৫


আনোয়ারা প্রতিনিধি :
আনোয়ারা উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক শওকত ওসমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবলীগ। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার বন্দর কমিউনিটি সেন্টার এলাকায় এ সমাবেশ হয়।

উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক অনুপম চক্রবর্তী বাবুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য এম এ রশিদ।

উপজেলা যুবলীগের সদস্য আলী আকবরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মো. মামুনুর রশিদ,বৈরাগ ইউপি সদস্য মুছা তালুকদার,উপজেলা যুবলীগ আহবায়ক কমিটির সদস্য নিজামুল হক, এডভোকেট আলম উদ্দিন,শফিউল আজম,এম নজরুল ইসলাম,রেজাউল করিম চৌধুরী আনিস,জামশেদুল ইসলাম,জামাল উদ্দিন টিপু,জালাল উদ্দিন,এরশাদ আলী সোহেল,মোহাম্মদ ফোরকান,মেহাম্মদ ইউসুফ,রাশেদ রিভেল,কেইপিজেড শ্রমিক লীগের সভাপতি কামাল উদ্দিন ও যুবলীগ নেতা জাহিদ হোসেন ফারুকী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *