এম মাঈন উদ্দিন
মিরসরাই প্রতিনিধি
প্রকাশ: ২০২০-০১-৩০ ২০:৪১:৫১ || আপডেট: ২০২০-০১-৩০ ২০:৪১:৫৯
মিরসরাই প্রতিনিধি :
মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে মিরসরাই থানা পুলিশের উদ্যোগে আইনশৃঙ্খলা সংক্রান্ত
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ৩০ জানুয়ারি) মিরসরাই থানার অফিসার ইনচার্জ ওসি জাহিদুল কবিরের সভাপতিত্বে ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজের সঞ্চালনায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ১৫নং ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফরিদুল হাসান টিপু,মিরসরাই থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ,নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সাব-ইন্সপেক্টর এসআই আবুল হাশেম,৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি এটিএম আলমগীর হোসেন সহ ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য সহ অন্যান্য নেতৃবৃন্দ।