রফিকুল আলম
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০২০-০১-৩০ ২০:৩৯:৪২ || আপডেট: ২০২০-০১-৩০ ২০:৩৯:৪৯
রফিকুল আলম,ফটিকছড়ি :
তথ্য মন্ত্রী ড. হাসান মাহমুদ এম পি বলেছেন, গ্রাচীর নয় বিদ্যালয়ের চর্তুদিকে সুন্দর করে নানা জাতের গাছের চারা লাগান এবে বিদ্যালয়ের সৌন্দ্যর্য বৃদ্ধি পাবে; কোন সীমানা প্র্রাচীর লাগবে না। সে সাথে সড়কের দুই পাশে ও গাছের চারা লাগান।

তিনি আরো বলেন, উক্ত বিদ্যালয়ের সমস্যা গুলো অচিরেই শেষ করা হবে। আর এলাকার উন্নয়নে স্থানীয় এম পি, উপজেলা চেয়ারম্যান ও প্রশাসনের সাথে আলাপ কওে কাজ করা হবে। বিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, এটা আমার শাশুড় বাড়ী হিসেবে আপনাদের জন্য আমার দরজা উম্মুক্ত।
তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় (৩০ জানুয়ারী) বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জয়নাল আবেদীন কাঞ্চনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি।
বিশেষ অতিথি ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান এইচএম আবু তৈয়ব,সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা,উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী,ফটিকছড়ি পৌরসভার মেয়র মুহাম্মদ ইসমাইল হোসেন,ওসি বাবুল আকতার,ইউপি চেয়ারম্যাম এম শাহনেওয়াজ,এমদাদুল ইসলাম চৌধুরী,আহমদুর রহমান চৌধুরী,ড.মুহাম্মদ রেজাউল করিম চৌধুরী,মুক্তিযোদ্ধা খায়রুল বশর চৌধুরী,জহুরুল ইসলাম,আবছার উদ্দীন অনুষ্টানে বিভিন্ন ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক ব্যক্তি,শিক্ষক,ছাত্র-ছাত্রী সহ সর্বস্তরের হাজারো এলাকাবাসী।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, তথ্য মন্ত্রীর সহধর্মীনি নূরাইন ফাতেমা,নাজিম উদ্দিন,জসিম উদ্দিন, জিয়া উদ্দিন প্রমূখ।