হিল্লোল দত্ত
আলীকদম, বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ২০২০-০১-৩১ ০০:১৭:২২ || আপডেট: ২০২০-০১-৩১ ০০:১৮:১৬
হিল্লাল দত্ত,আলীকদম প্রতিনিধি :
কক্সবাজার রামু কাউয়ার খাপ এলাকায় মাত্র একশত টাকা ফরত চাওয়াক কেন্দ্র করে জহিরুল ইসলাম বাহাদুর নামের এক যুবকেক খুন করার পর আত্মগোপনে থাকা মামলার পলাতক আসামী মোহাম্মদ জোবায়রকে দীর্ঘ এক বছর পর আলীকদম উপজেলার পানবাজার এলাকা থেকে আটক করছে আলীকদম থানা পুলিশ। আটককৃত আসামী জোবাইয়র রামু কাউয়ার খাপ উখিয়া ঘানার বাসিন্দা লোকমান হাকিমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৯ জানুয়ারী) রাত সাড়ে এগারোটার দিকে তাকে আলীকদমের পানবাজার থেকে গ্রেফতার করা হয়। পলাতক এই আসামী আলীকদম অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিত উক্ত মামলার রামু থানার তদন্তকারী কর্মকর্তা আলীকদম থানার সহায়তা চাইলে থানার উর্ধতন কর্মকর্তার নির্দেশে এএসআই আব্দুল খালেকসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে পানবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
ঘটনাসুত্রে আরাও জানা গেছে, গত বছরের ২১ শে জানুয়ারী রামুর উখিয়ার ঘানা এলাকার সুলতান আহাম্মদের বাড়ীর সামনে রাস্তায় রামু কাউয়ার খাপ ৭ নং ওর্য়াড আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম পরিচিত ব্যাক্তি জোবাইয়র এর কাছ থেকে একশত পাওনা টাকা চাইতে গেলে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এর কিছুক্ষণ পর জোবাইয়র ও তার পিতা লোকমান হাকিম, মা ছুফিয়া খাতুনসহ ৩/৪ লোক এসে বাহাদুরকে মারধর করে ও তলপেটে ছুরিকাঘাত করে। উক্ত বিষয়ে ঐ দিনই রামু থানায় একটি মামলা রুজু হয়, যাহার মামলা নং ১৬, তাং-২১/০১/১৯। পরে ঐ বছরের ২৪ জানুয়ারী বিকালে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুত্যুবরণ করেন জহিরুল ইসলাম বাহাদুর।
এ ব্যাপারে জানতে চাইলে আলীকদম থানার অফিসার ইনচার্জ কাজী রকিব উদ্দিন জানান, আমরা আসামীকে আটক করেছি এবং আটকৃকত আসামীকে কক্সবাজারের রামু থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।